গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৬.৩২ শতাংশ।
মঙ্গলবার (২৩ মে) রা ৯টার পর এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করে ৯৬ হাজার ৪৩৪জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ৯৪ হাজার ৬৪১ জন। এ ইউনিটে ৫৬ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৫৩ হাজার ২৯৬ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৬৮ শতাংশ, অর্থাৎ ৪১ হাজার ৩৩৮ জন। ৭ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
সর্বোচ্চ নাম্বার ৯৩.২৫ পেয়ে প্রথম হয়েছে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সিসরাত জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে, গত ২০ মে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ‘বি ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied