রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলার ৭ নং শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা (২৩ মে) মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ৬ শত ৪২ টাকা সম্ভব্য আয়ের প্রেক্ষিতে সম্ভব্য মোট ব্যয় ১ কোটি ৩১ লক্ষ ২৩ হাজার ৬ শত ৪২ টাকা ধরে বাজেট ঘোষনা করা হয়। উক্ত অর্থ বছরে ব্যয় করার পর ২ লক্ষ ৮২ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শোয়েবুর রহমান। শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য আব্দুর গফুর মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলহাজ¦ নিজাম উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সানাউল্্যাহ বিশ^াস, বীর মুক্তিয্দ্ধোা মোঃ রফিক ঢালী, মোস্তফা খান, উসমান শেখ, মোঃ নুরুজ্জামান শেখসহ শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মল্লিক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী ভূঁইয়া, সাংবাদিক আলমগীর আল-আরাফ, শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ বাবু শেখ, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ মান্নান খান, প্যানেল চেয়ারম্যান-৩ মোছাঃ মিরা বেগম, মোছাঃ আয়েশা বেগম, জোহুরা খাতুন , গোলাম হোসেন ফরিদ, মোঃ আক্তার হোসেন, মোঃ মমিন মোল্লা, মোঃ মাহবুব হোসেন লিটন, মোঃ ওহিদুজ্জামান মন্ডল ও মোঃ আজিজুল হক। বক্তারা ২৩-২৪ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানানোসহ প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন