মসিকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৯০ দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে মেশিন বিতরণ করা হয়েছে। শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সেলাই মেশিন সমূহ বিতরণ করেন মেয়র।এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সকল পর্যায়ে নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকারের নানা উদ্যোগে নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ আরো প্রসারিত হয়েছে।
মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, অর্থিক সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সেলাই মেশিন প্রদান প্রসঙ্গে মেয়র বলেন, সেলাই মেশিন ব্যবহার করে আত্মকর্মসংস্থান ও নিজের উন্নয়ন ঘটাতে হবে। তবেই আজকের এ আয়োজন স্বার্থক হয়ে উঠবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শীতল সরকার, সচিব মোঃ আরিফুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য সাংবাদিকবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied