ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিশ্ব শান্তির পক্ষে থাকায় বঙ্গবন্ধু পেয়েছিলেন বিশ্ববন্ধু উপাধী : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৩ বিকাল ৫:৩৫
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব শান্তির পক্ষে। তাই বিশ্ব শান্তি পরিষদ তাঁকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করেছিল। বিশ্ব শান্তির পক্ষে থাকায় সেদিন বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধু কে 'বিশ্ববন্ধু' হিসেবে আখ্যায়িত করেছিলেন। 
 
বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 
 
এমপি শাওন আরও বলেন, ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদের জুলিও কুরি পদক ছিল বঙ্গবন্ধুর কর্মের স্বীকৃতি ও স্বাধীন বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিম'র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ আরও অনেকে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত