ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ভারতে পালানোর সময় গ্রেফতার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ১২:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে আল আমিন (৩৫) নামে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ।আজ বৃহস্পতিবার (২৫ মে) ভোরে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, আল আমিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।ওসি আরো বলেন, আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার পর সে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিল।আজ বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী ইকরতলী গ্রামে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আল আমিনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন