ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইউপি সদস্যের বাইকে মিলল ১১৫ বোতল ফেন্সিডিল


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৩:৩২

লালমনিরহাটের আদিতমারীতে হারুন অর রশিদ নামের এক ইউপি সদস্যের বাইকের টাংকি ও সিটের ভিতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে এই ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।

আদিতমারী থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে উপজেলার মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য হারুন অর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য হারুন অর রশিদ ও তার সহযোগী রুবেল মিয়া পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়িতে থাকা একটি বাইকের তেলের টাংকি ও সিটের ভিতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মটরবাইকটি জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারি থানায় ইউপি সদস্য হারুন অর রশিদ ও তার সহযোগী রুবেল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ইউপি সদস্য হারুন অর রশিদ (৪৫) ও একই ইউনিয়নের ডাকুর খামার এলাকার মহুবর রহমানের ছেলে রুবেল মিয়া (২৩)।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদিতমারী উপজেলাকে মাদক ও জুয়া
মুক্ত করতে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে পলাতক মাদক ব্যবসায়ী ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত