ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

না‌জিরপু‌রে ০৬ নং ইউপি'র উপ-নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২৫-৫-২০২৩ বিকাল ৬:৫০
চেয়ারম্যান পদে পি‌রোজপু‌রের না‌জিরপুরে ০৬ নং  সদর না‌জিরপুর  ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রা‌সেল সিকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 
 
তিনি পেয়েছেন ৫ হাজার ৪ শত ৭২ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দী  আওয়ামীলীগের ম‌নো‌নিত নৌকা মার্কার প্রার্থী তানভীর হাসান ডা‌লিম পেয়েছেন ৪ হাজার ৫ শত ২৪ ভোট। আরিফুর রহমান খান টুবুল স্বতন্ত্র  (চশমা) ৪ শত ১৪, ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ ম‌নো‌নিত প্রার্থী মুফতী মোঃ এজায খান ( হাতপাখা) ৪ শত ৯১, স্বতন্ত্র প্রার্থী  মোহাম্মদ আলী সিকদার ( মোটর সাই‌কেল) ৭৪। 
 
বৃহস্প‌তিবার (২৫ মে ) সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বে‌শি দেখা দেখা যায় যা প্রায় ৪০% গ্রহন হ‌য়ে‌ছে দুই কে‌ন্দ্রে সকাল থে‌কে উপ‌স্থি‌তি কম থাক‌লেও তা বি‌কেল দি‌কে ৬৫% গ্রহন হ‌য়ে‌ছে । তবে কোনও কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
 
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ম‌নোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ১৬ হাজার ৮ শত ৪৫ জন ভোটার যার ম‌ধ্যে  ৮ হাজার ৪ শত ৫৬ পুরুষ, এবং  ৮ হাজার ৩ শত ৮৯ মহিলা ০৯ টি ভোট কে‌ন্দ্রে  তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
 
উল্লেখ্য, না‌জিরপুর উপ‌জেলা চেয়ারম‌্যান মাস্টার অমূল‌্য রঞ্জন হালদার মৃত‌্যুবরণ করায় সদর ইউ‌পি চেয়ারম‌্যান মোশা‌রেফ হো‌সেন খান বিনা প্রতিদ্ব‌ন্দিতায় উপ‌জেলা চেয়ারম‌্যান নির্বা‌চিত হওয়ার কার‌নে পদ‌টি শূন‌্য হয়। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন