ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

হিন্দু আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৬-৫-২০২৩ দুপুর ২:১৮

কতিপয় এনজিও কর্তৃক হিন্দু আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হিন্দু মহাজোটের জেলা সভাপতি জয়শংক  চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রখেন জেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধুরী রিপন,সহ-সভাপতি সুমন সাহা,সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি বিরকুমার চৌধুরী, সাধারন সম্পাদক রাজু দেবনাথ, হিন্দু মহাজোটের সদস্য বিকাশ সুত্রধর প্রমুখ। মানববন্দনে বক্তাগণ বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে চলে আসা সুসংহত হিন্দু বিধি বিধান নষ্ট করে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে দন্দ সংঘাত ও অশান্তির বীজ বপন করছে।তারা বাংলাদেশকে হিন্দু শুন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের দুরভিসন্ধি হাসিলে হিন্দু আইনের খসড়া তৈরী করে আইন কমিশনে জমা দিয়েছিল। সেখানে ব্যর্থ হয়ে এখন মহামান্য হইকোর্টে রীট দায়ের করেছে। যার নেতৃত্বে আছেন আইন ও শালিশ কেন্দ্র বেশ কয়েকটি এনজিও। তারা হিন্দু পারিবারিক সম্পত্তি বিভাজন করে ব্যক্তি কেন্দ্রীক সম্পত্তি বন্টন, বিবাহ বিচ্ছেদ, হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক ও শাস্তির বিধান, দত্তক, ভরন পোষনসহ বিভিন্ন বিষয়ে হিন্দু ধর্ম শাস্ত্রীয় পবিত্র বিধি বিধান পরিবর্তনের চক্রান্ত করছে। তারা এটা বাস্তবায়নের মাধ্যমে বিভেদ ও বিদ্বেষ ছড়িয়ে হিন্দু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।হিন্দু আইনের মূল ভিত্তি বেদ। বেদ ঈশ্বরের বাণী। হিন্দু বিবাহ, উত্তরাধিকার সহ সকল বিধি বিধান বেদ থেকে এসেছে। হিন্দু আইনের উপর হস্থক্ষেপ এর অর্থ সরাসরি হিন্দু ধর্মের উপর হস্তক্ষেপ; যা হিন্দু সমাজ কখনোই মেনে নেবে না ।আমরা এই তথাকথিত আইন চাই না আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রনালয় চাই।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন