খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়িতে হামলা ও ভাংচুর, আহত ৫
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার অভিযোগ, শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে পুলিশের সামনে এ হামলা ঘটে। তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।
পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সর্তকতার সাথেই দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ দিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে। অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ২টায় শহরের চেতনা মঞ্চে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে। শহরজুড়ে থমথমে পরিস্থতি বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল