ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কেসিসি নির্বাচনে দুই কাউন্সিলরকে নির্বাচিত করে গনবিজ্ঞপ্তি জারি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ১১:৪৫

কেসিসি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই কাউন্সিলর প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করেছে কেসিসি নির্বাচন কমিশন। শুক্রবার (২৬ মে) রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেডএ মাহমুদ ডন। তারা দুইজনই সদ্য সাবেক কাউন্সিলর। জেড এ মাহমুদ ডন পূর্বে ২৭ নং ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন। এবার তিনি ২৪ নং ওয়ার্ড থেকে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন করেছেন। 
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, এ দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর খালিশপুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী এসএম খুরশিদ আহম্মেদ। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৩ ও ২০১৮ সালের সিটি নির্বাচনে তিনি বিজয়ী হন। এই ওয়ার্ডে তিনিই একমাত্র মনোনয়ন দাখিল করেন।
অপরদিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে বর্তমানে একক প্রার্থী রয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। তিনি ২৭ নম্বর ওয়ার্ড থেকে এর আগে দুবার কাউন্সিলর নির্বাচিত হন। দলের সিদ্ধান্তে তিনি ২৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান কাউন্সিলর ও বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি শমসের আলী মিন্টু। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে এই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আপিলেও হেরে যান। তবে তিনি উচ্চ আদালতে ফের আপিল করবেন বলে জানিয়েছেন।  
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, যদি উচ্চ আদালত কোনো নির্দেশনা দেয়, তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়