ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দর্শনা উজলপুরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই গুরুতর আহত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ১১:৪৮

দর্শনা উজলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলার আঘাতে বড় ভাই  মারাত্মক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হাতেম আলী (৫০) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে। উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর (উত্তরপাড়া) গ্রামে শুক্রবার (২৬ মে) সকাল ৭ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত হাতেম। ভুক্তভোগি পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিনে গ্রামের আজগার আলীর ছেলে আইতুল হক ছটাংগার মাঠে গেমি বিক্রি করার জন্য জমিতে গেমি তুলছিলো। এসময় হাতেম আইতুলকে জিজ্ঞাসা করে গেমি কতো টাকা দরে বিক্রি করেছে। আইতুল তার প্রশ্নের জবাবে বলে ৭ টাকা পিচ দরে বিক্রি করা হয়েছে। এসময় হাতেম বলে যে গেমির দাম ঠিকই বেশি আছে কিন্তু এখানে দালাল ভিড়ে গেছে এজন্য দাম পাওয়া যাচ্ছে না। একথা বলা মাত্র পাশেই  থাকা হাতেমের ছোট ভাই রাজ্জাক শুনে ফেলে হাতেম দালাল শব্দ ব্যবহার করাই তার ছোট ভাই রাজ্জাক প্রতিবাদ করে সে মনে করে তাকে দালাল বলেছে এই নিয়ে তার বড় ভায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক তার বড় ভাই হাতেমকে হাসুয়ার উল্ট পিট দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় তার চিৎকারে গ্রামের গাজী রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও আলী হোসেনের ছেলে সাইদুল ছুটে আসে। আহত হাতেমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে এবং এঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে সরজমিনে যেয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চাইলে তিনারা জানান অভিযুক্ত রাজ্জাক একজন দুর্দান্ত মারহাট্টা প্রকৃতির লোক ছোট খাটো বিষয় নিয়ে মানুষের সঙ্গে গন্ডগোল করে, এমনকি তার পরিবারের সাবাইকে মারধর করে। এর আগেও বাবা- মা সহ তার মেঝো ভায়ের বউকে মারধর করে আহত করে। সে ঘটনায় এখনো মামলা চলমান রয়েছে। এবিষয়ে রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ভায়ের সাথে দির্ঘদিন বিরোধ চলে আসছিলো। আমি আমার গেমি বিক্রি করার জন্য ব্যাপারি নিয়ে এসেছি কিন্তু আমার বড় ভাই আমাকে দালাল বলার কথা জিজ্ঞেস করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আমারও হাতে আঘাত লাগে এতে আমিও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছি। এবং আমি দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ