ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে প্রবাসীর বাড়ী থেকে ৫'শ কেজি রড চুরি: গ্রেপ্তার ৩


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ২:৪

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইজনকে শনিবার (২৭ মে ) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে। এছাড়া আটক অপর একজন কে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, ওই গ্রামের মৃত  আসকর আলীর ছেলে অহেদ মিয়ার বাড়ী থেকে সম্প্রতি  রাতের আঁধারে একদল চোর   ৫০ হাজার টাকা মুল্যের ৫'শ কেজি রড চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায়  অহেদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় লিখিত অভিযোগ করলে এস আই  খসরুল আলম  বাদলের নেতৃত্বে একদল পুলিশ ইতিমধ্যে বেলাগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩০), মৃত ফিরোজ মিয়ার ছেলে জয়দল  উদ্দিন  (২৮), মৃত আব্দুল মালিকের ছেলে  হানিফ মিয়া (৩০)।  পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে ৫ নং ওয়ার্ড বেলাগাঁও ইউপি সদস্য আবুল কাশেম বলেন, বেলাগাঁও গ্রামকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। ইদানিং একটি চিহ্নিত চোর চক্র রাতের আঁধারে বিভিন্ন বাড়িতে কৌশলে চুরি সংঘটিত করছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে চুর চক্রকে গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল বলেন,রড চুরির সাথে ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আলমগীর (৪০) সহ আরও কয়েকজন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে জুড়ী থানায় একটি মামলা (নং- ২, তাং ২৫-৫-২০২৩ ইং) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এ  চুরির বিষয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার