ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রবিবার হাতপাখা মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৪:০

খুলনা কেসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী শনিবার গণসংযোগ ও পথসভা করেন। তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করে তিনি রবিবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সকল মিডিয়াকর্মীদের উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও, শনিবার সকাল ১০টায় নগরীর দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় আব্দুল আউয়াল বলেন, আমি নির্বাচিত হলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ওয়ার্ডের অভ্যান্তরীন রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। ফুটপাত বিহীন রাস্তায় ফুটপাত তৈরী করা ও প্রয়োজনীয় নিরিখে বিদ্যমান ফুটপাত প্রশস্ত করা হবে এবং ফুটপাত ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিগত দিনে যারা মেয়র নির্বাচিত হয়েছেন তারা নগরীকে পরিকল্পিত ভাবে সাজাতে ব্যর্থ হয়েছে। আমি দেখেছি অপরিকল্পিতভাবে বর্ষা মৌসুমে রাস্তার কাজ করা হয়, যার ফলে রাস্তাগুলো বর্ষাতে চলাচলের অনুপযোগী হয়ে উঠে। জনভোগান্তিতে পড়ে নগরবাসী। তাই আমি নির্বাচিত হলে সকলের পরামর্শ গ্রহণ করে পরিকল্পিত সিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ।  এসময় তিনি আরো বলেন, বিজয়ী হলে নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়কে ওভারব্রীজ নির্মান ও ট্রাফিক সিস্টেমের উন্নয়ন করা হবে। প্রতিটি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সড়কের পার্শ্বে অত্যাধুনিক যাত্রী বিশ্রামাগার নির্মান করা হবে। রাস্তাগুলো প্রয়োজনমাফিক প্রশস্তকরা ও সড়ক দ্বীপের সৌন্দর্য্যবর্ধন করা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আগামী ১২ ই জুন সিটি নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করলে নগরকে একটি মডেল নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়