নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে আগুয়ান-৭১
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে আগুয়ান-৭১ সংগঠনের মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় জরুরি সভার পর সাংবাদিকদের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবিদ শান্ত। সংগঠনটির দাবি, নির্বাচন কমিশন ৩ জন সমর্থন করে তথ্যের ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়নপত্র বাতিল করে। পরবর্তীতে আপিলে সমর্থকরা সশরীরে উপস্থিত হলেও তাদের বক্তব্য গ্রহণ করা হয়নি। যা উদ্দেশ্য প্রণোদিত এবং তরুণদেরকে রাজনীতিতে অংশগ্রহণে বাধা সৃষ্টির অসৎ পরিকল্পনা। অথচ সরকারী দলের প্রার্থীর সীমাহীন আচরণবিধি লঙ্ঘন বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নেই। এ ছাড়া ১৩ মে আবহানী ক্রীড়া চক্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করতে আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থীর নিজের উপস্থিতিতে বক্তব্য দেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (সরকারি কর্মকর্তা) যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এসব কারণে প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে। এসব ঘটনা ফলাও ভাবে প্রচার হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচন কমিশন ও কমিশনের অধীনে কেসিসি নির্বাচনকে প্রত্যাখ্যান করছে এবং নির্বাচন কমিশনের এই হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর কর্মসূটি গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত