ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জিয়াউর রহমান মিলিটারি কায়দায় ক্ষমতায় গিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেঃ সমাজকল্যাণমন্ত্রী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-৫-২০২৩ রাত ৯:৪১

সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেছেন, জিয়াউর রহমান মিলিটারি কায়দায় ক্ষমতায় গিয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আর বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক কর্মসূচী বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নকে পূরণ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র, জাপান এবং যুক্তরাজ্য সফরে গিয়ছিলেন।সে সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋশি সুনাক শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। আর স্বাধীনতা বিরোধীরা উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলে সমালোচনা করে।

শনিবার (২৭ মে) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এক শ্রেণির মানুষ আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, পবিত্র কুরআন এর অপব্যাক্ষ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। তাদের চিহ্নিত করতে হবে। সকল অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেশ শাসন আপনারাও করেছিলেন,আপনারা দেশের মানুষের জন্য কি করেছেন। জিয়াউর রহমান,খালেদা জিয়া কি করেছে একটু বিবেক দিয়ে বিবেচনা করবেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর দেখা স্বপ্নের সেই বাংলাদেশকে বাস্তবায়ন করতে একের পর এক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। প্রধানমন্ত্রী দেশ শাসনে সফলতা অর্জন করে মানুষের ভাগ্য পরিবর্তন করে ১৭ কোটি মানুষের অন্তর জয় করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদিতমারীর সভাপতি পূর্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক এ সম্মেলনে পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের পাশাপাশি আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ,  আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সম্মেলনের আলোচনা সভা শেষে আগামী দুই বছরের জন্য আদিতমারী উপজেলা পুজা উৎযাপন পরিষদের নবনির্বাচিত এস কমল রায়কে সভাপতি ও তপন কুমার ঘোষকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন

শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া

ঘুষ ছাড়া মেলেনা খারিজ হাটিকুমরুলে" সেবাবঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ

রায়গঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা