ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনে মেয়র হলেন মৌলভীবাজারের জোৎস্না


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ১২:২০
লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার জ্যোৎস্না ইসলাম। তিনি জেলার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে।জোৎস্না ইসলাম ও তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লন্ডনের রেড ব্রিজেই তারা বসবাস করছেন।  
 
জোৎস্না রহমান ইসলামের এই সাফল্যকে নিজ জেলা মৌলভীবাজার সহ  ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটির মানুষেরা। এর আগে ২০২১ সালের ২৯ এপ্রিল তিনি লন্ডন বরো অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। রেড ব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে গত ১৯ মে তাঁকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
ডেপুটি মেয়র জোৎস্না রহমান ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফিরে আসেন। মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেন। ১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জোৎস্না ইসলাম। জোৎস্নার ছোট বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম জানান,  আমার বড় বোন কাউন্সিলর জোৎস্না ইসলাম লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার