রাজস্থলীতে লজ্জাবতী অরণ্য বানর উদ্ধার
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির 'বেঙ্গল স্লো লরিস' নামের একটি লজ্জাবতী বানর রাজস্থলী রেন্জের বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে ) সন্ধ্যা ৬টায় কাপ্তাই পাল্প উড বনবিভাগ রাজস্থলী রেন্জ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা 'বেঙ্গল স্লো লরিস' নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা শাহিন ইসলাম জানান, কাপ্তাই পাল্পউড এর আওতাধীন রাজস্থলী রেঞ্জের গহীন অরণ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কোন এক পাহাড়ি ব্যাক্তি লজ্জাবতী বানর টি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হন বনবিভাগের সদস্যরা। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি ছেড়ে দিলে বানর টি গাছের উপর উঠে যায়। ওইসময় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহিন ইসলামের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বানরটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়ার পর প্রাণীটি বন বিভাগী কর্মকর্তা ডিএফও নুরুল আমিনের এর নির্দেশ ও দিকনির্দেশনা মোতাবেক শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করবেন বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied