বেগমগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ড ও ৩টি গরু পুড়ে ছাই
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নে ভোর রাত আনুমানিক সাড়ে ৪ ঘটিকার সময় পৃথক ২ টি বসত ঘর সহ ৩টি গরু পুড়ে ছাই হয়ে গেছে।অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছমাদ আলি চেরাং বাড়ির আবদুল মন্নান খোকন ও মোহাম্মদ মোরশেদ আলমের ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মশার কয়েল ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চৌমুহনী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিকান্ডের খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর ও ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান টিপু। এই সময় ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান মেহেদী হাসান টিপু আর্থিক সহায়তা প্রদান করেন।
আগুনে পুড়ে যাওয়া বসত ঘরে নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণসহ মূল্যবান সামগ্রী ছিলো। সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এই সময় উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খোকন, সাইফুল ইসলাম, মোহাম্মদ সুমন মিয়া ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied