ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

হারিয়ে যাচ্ছে খাদ্য শস্য কাউনের চাষ


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ১:৩৭

কাউন হচ্ছে পুষ্টিকর দানা জাতীয় খাদ্য শস্য। কাউন দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার যেমন- পিঠা, পায়েস, বিস্কুট সহ অনেক খাদ্য তৈরী করা হয়। তাই দানা জাতীয় ফসল হিসেবে কাউনের চাহিদা গ্রাম/শহর সব খানেই আছে। কাউন চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত শস্য বাজারে বিক্রি করে বাড়তি আয় করা যায়, সাথে সাথে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। কাউনের বীজ বপন করার উপযোগী সময় অগ্রহায়ণ - মাঘ মাস (মধ্য নভেম্বর - মধ্য ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রায় সব ধরণের মাটিতেই কাউনের চাষ করা যায়। তবে পানি জমে না এ রকম বেলে দো-আঁশ মাটিতে এর ফলন ভাল হয়। কাউনের দেশি- বিদেশি জাতের সাথে তুলনামূলক মূল্যায়নের পর ১৯৮৯ সালে তিতাস নামের জাতটির অনুমোদন দেয়া হয়, এটি উচ্চ ফলনশীল জাত। আগাম ও এ জাতটি গোড়া পঁচা রোগ  প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। গাছ মাঝারি লম্বা, পাতা সবুজ রঙের এবং কান্ড শক্ত, গাছ সহজে নুয়ে পড়ে না। এর র্শীষ লম্বা, মোটা এবং রোমশ। বীজ মাঝারি আকারের এবং ঘি বর্ণের। স্থানীয় জাতের চেয়ে ফলন প্রায় ৩০-৩৫% বেশি। জাতটি রবি মৌসুমে ১১৫ এবং খরিফ মৌসুমে ৮৫-৯৫ দিনে তোলা যায় , রবি মৌসুমে তিতাসের ফলন বিঘাপ্রতি প্রায় ৩৩৫ কেজি এবং খরিফ মৌসুমে এর ফলন একটু কম হয়। ৩-৪টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি ভাল ভাবে ঝরঝরে করে নিতে হবে। কাউনের বীজ ছিটিয়ে ও সারি করে বোনা যায়। তবে সারিতে বীজ বপন করলে চাষের সময় পরিচর্যা করতে সুবিধা হয় এবং ফলন বেশি পাওয়া যায়। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে কাউন চাষের জমিতে জৈবসার প্রয়োগ করলে ভাল হয়। কাউন হচ্ছে একটি খরা সহিষ্ণু ফসল। জমিতে আগাছা থাকলে পোকামাকড়, রোগ জীবাণু ও ইঁদুরের আক্রমণ বেশি হয়। তাই বীজ বপনের ১৫-২০ দিন পর নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে। কাউনের শীষ খড়ের রঙ ধারণ করলে এবং বীজ দাঁতে কাটার পর কট করে শব্দ হলে বুঝতে হবে কাটার উপযুক্ত সময় হয়েছে। বিঘা প্রতি প্রায় ৩৫০ কেজি কাউন পাওয়া যায়। প্রতি বিঘা জমিতে কাউন চাষের জন্য প্রয়োজন প্রায় ৫,০০০ টাকা। কাউন চাষ সংক্রান্ত কোন তথ্য জানতে হলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা যেতে পারে। চরাঞ্চলে অথবা কম উর্বর জমিতে কাউন উৎপাদন করা যায়। তাই কাউন চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ