পুলিশের তল্লাশিতে চাউলের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা,আটক ১
লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের লকারে থাকা একটি চাউলের বস্তা থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় মমিনুল ইসলাম নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (২৮ মে) সকাল অনুমান ১২ টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা টোল প্লাজা এলাকায় নাবিল পরিবহন নামের একটি বাস থেকে এসব টাকা উদ্ধার করে। পুলিশ সুত্র জানায়, লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের নিয়মিত ডিউটি ও তল্লাশীর কাজ চলছিল।এরই অংশ হিসেবে আজ বেলা ১২ টার দিকে প্বার্শবর্তী কুড়িগ্রাম জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাস তিস্তা টোল প্লাজা এলাকায় পৌছায়। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা যাত্রীদের ব্যাংকারে রাখা লাগেজ ও বস্তা তল্লাশী করতে থাকে।এসময় একটি চাউলের বস্তার ভিতরে রক্ষিত ৩৮ লাখ টাকা উদ্ধার করে তারা। এবং মমিনুল ইসলামকে আটক করে। আটক মমিনুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কিশামত তবকপুর গ্রামের ছাবেদ আলীর পুত্র।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম জানান, চাউলের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির দাবি,তার মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলো সে। বিষয়টি আরও খোজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied