রাজস্থলীতে জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে । ২৮ শে মে রবিবার সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও )শান্তনু কুমার দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, ওসি তদন্ত শামসউদ্দিন , উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র -ছাত্রীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র -ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বটাই ছিলো এদেশের মানুষকে শান্তি জন্য। তারে লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। তাই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনা নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যৎ তে স্মাট বাংলাদেশ গড়তে সকলে সহযোগিতা চাই।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান