মান্দায় ছাত্র নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর মান্দায় শিক্ষার্থী নির্যাতন, অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে চকগোপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
স্থানীয় রিপন মাহবুব নামে এক যুবকের সভাপতিত্বে রবিবার (২৮ মে) বেলা ১২ টার সময় উপজেলার চকগোপাল হাইস্কুল মাঠে স্থানীয় এলাকাবাসী ও নির্যাতিত ছাত্র অভিভাবকেরা এই প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় বক্তরা চকগোপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে সিমাহীন দুর্নীতি, অনিয়ম, শিক্ষার্থীর নিকট থেকে টাকা আদায়, নিয়োগ বানিজ্যের কথা তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অপসারণের দাবির জানিয়েছেন।
বক্তরা আরোও বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম, দূর্নীতি ও ছাত্র নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছে না।অচিরেই যেন বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন, সেই দাবীও তারা জানিয়েছেন।
এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষার্থী অভিভাবক, তহমিনা বেগম, আয়নাল হক, স্থানীয় এলাকাবাসি আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান, ইয়াপেশ আলী, বাহাদুর আলী, জুয়েল রানা, দেলবর রহমান ও মকবুল হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে