তানোরে পাঁচন্দর ইউপি’র মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মে) পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ চত্বরে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. বিলকিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোসা. সানোয়ারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে বিলকিসকে সভাপতি ও সোহাগীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied