ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৩:৩০

পাবনার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৪৯ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে  পৌঁছেছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা স্কাই’।

সোমবার (২৯ মে) সকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভোসিবিরস্ক বন্দর থেকে জাহাজটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের মালামাল খালাস করা শেষ হবে। এরপর মালামালগুলো সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ৩ এপ্রিল রাশিয়ার নোভোসিবিরস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছায়।

আগামী ১৫ দিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আরও একটি চালান আসবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার