কুমিল্লায় বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩৫ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রায় ৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জুলিও কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা বইয়ের উপর সাধারণ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে ৪টি হাইস্কুল, ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার অংশগ্রহনে প্রায় ৫শতাধিক শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বঙ্গবন্ধুর আত্মজীবনী, বিভিন্ন বই ও সাধারণ জ্ঞানের প্রশ্নে উপস্থাপনায় আনন্দের সাথে উচ্চসিত হয়ে উত্তর দেন শিক্ষার্থীরা। টানা প্রায় ২ঘন্টা ব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন প্রশ্নে বিজয়ী ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোসা: সালিমা আক্তার মুন্নি এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনারি (ভূমি) আবদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় নেতা ও লোলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন আজাদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবলু, বারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম ও মেঘনা টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এইচ এম মহি উদ্দিন প্রমূখ।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১