তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক ৪১টি গ্রামের সমন্বয়ে গঠিত টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন, সভাপতি বজলু, সহসভাপতি মস্তফা, সাধারণ সম্পাদক নূর আলম। এ নির্বাচন এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ।
আজ সোমবার (২৯মে) তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে,টাঙ্গুয়ার হাওর লামাগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বজলু মিয়া সভাপতি পদে চাকা প্রতীকে ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ডী সাবেক সভাপতি মনির মিয়া চেয়ার প্রতীকে পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে মস্তফা মিয়া মই প্রতীকে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ডী আবুল খয়ের ফুটবল প্রতীকে পেয়েছেন ১০ ভোট,সাধারণ সম্পাদক পদে নুর আলম মাছ প্রতীকে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদন্ডী খসরুল আলম পেয়েছেন ০৮ ভোট।এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪১,প্রদত্ত ভোটের সংখ্যা ৩৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ০২ টি।
জানাযায় টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ১২টি পদ রয়েছে তার মধ্যে সভাপতি,সহ-সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে।বাকি কোষাধ্যক্ষসহ ব্যবস্থাপনা কমিটির ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।বাকি তিন জন সদস্য নির্বাচিত প্রতিনিধিদের আলোচনা সাপেক্ষে সদস্য সিদ্ধান্ত করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied