ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে বাবা-ছেলেসহ একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ৩:১৯

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানিকে হত্যা মামলায় বাবা-ছেলেসহ একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারীক আদালত। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন- মিজানুর রহমান(৭০), ছেলে শাহ আলম, মো. হারুণ, নুরুল আবছার, মো. আবদুল মোতালেব, মো. রেজাউল করিম ও মো. রাসেল। সোমবার (২৯ মে) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় প্রদান করেন। এ সময় মো. রাসেল নামে একজন পলাতক থাকলেও অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে আসামিরা কুপিয়ে নুরুল হক ওরফে হকি কোম্পানিকে হত্যা করে। এ ঘটনায় রামগড় থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করা হয়। 

একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় বাদী পক্ষের ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১২ জন এবং আসামি পক্ষের ২ জনসহ মোট ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় ঘোষণা করেন। 

বাদীপক্ষে পিপিকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. আরিফ উদ্দিন ও জসিম উদ্দিন মজুমদার। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে-আসামি পক্ষের প্রধান আইনজীবি অ্যাডভোকেট মহি উদ্দিন কবির বলেন, তারা ন্যায় বিচার পাননি। হাইকোর্টে আপিল করবেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক