ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পুকুর খননে বের হচ্ছে দুধের মত পানি, এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ৪:১৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর বামনদিঘী গ্রামে একটি নতুন পুকুর খনন করতে গিয়ে দেখা মিলল এক আশ্চর্য দুধের পুকুরের। আর একপাশে বের হচ্ছে স্বাভাবিক পুকুরের পানি এবং অপর পাশে দেখা মিলছে প্রায় দুধের মতোই সাদা রঙের পানি।
 
উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর বামনদিঘী গ্রামের আবুল হোসেন তার নিজ জমিতে পুকুর খনন এর সময় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় কালাম কবিরাজ বলেন, এলাকাবাসীর গুঞ্জন শুনে দেখতে আসছি নতুন করে পুকুর খনন করা হয়েছে একপাশে সাদা পানি যা দেখতে প্রায় দুধের মতোই এবং অপর পাশে স্বাভাবিক পুকুরের পানির মতোই দেখা মিলছে।
 
ফেইসবুকে প্রচার দেখে কাঁঠালডাঙ্গী এলাকা থেকে ছুটে এসেছেন দুধের পানি দেখতে আকবর আলী বলেন, ফেইসবুকে পুকুরে দুধের দৃশ্য দেখে অবিশ্বাস্য মনে হয়েছিল, আগ্রহ জন্মে নিজ চোখে দেখতে তাই এসে স্ব: চোখে দেখলাম সত্যিই একপাশে সাদা অংশ যা দেখতে প্রায় দুধের মতোই এবং অপর পাশে স্বাভাবিক পানি।
 
হোসেনগাঁও ইউনিয়নের বাবুনদিঘী ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো.আব্দুল্লাহ বলেন, জনমুখে শুনেছি এখনও পর্যন্ত স্পর্টে যাইনি, লোকজন বলছে বামন পুকুরের পাশেই দুটি ছোট ছোট পুকুর খনন করেছে একটুতে দুধের মতো দেখতে সাদা পানি এবং অপরটিতে স্বাভাবিক পুকুরের পানির মতোই। এ নিয়ে এলাকায় মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির