রায়গঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মুহ. শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাজেদুল আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহ. নুরুন্নবী মিয়া, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শওকত আলী, রায়গঞ্জ প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মো. আশরাফ আলী প্রমুখ। প্রতিযোগিতায় ধানঘরা উচ্চবিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়। ধানঘরা উচ্চবিদ্যালয়ের দলনেতা মারজিয়া মাহজাবিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। শেষে অতিথিগণ বিজয়ী ও রানার আপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার