ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে বিএনপি অফিসে তালা


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৬:১

নেতাকর্মীদের কেউ না কেউ প্রতিদিনই সকাল-বিকাল ঢুঁ মারতেন বিএনপি অফিসে। কিন্তু ভেতরে প্রবেশ করা আর হয়ে ওঠে না। কারণ গেটে ঝুলছে তালা। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তৃনমূল নেতাকর্মীরা। এই চিত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিএনপি অফিসের। প্রায়ই থাকে অফিসটি তালাবদ্ধ। যে কারণে আগের মতো নেই নেতাকর্মীদের কোলাহল। নেই প্রাণচাঞ্চল্য। মনে হচ্ছে নিরব-নিথর হয়ে পড়ে রয়েছে বিএনপি অফিসটি। অফিসের গেটের সামনে পড়ে আছে ব্যবসায়ীদের ফার্নিচারের মালামাল।  

৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সমাদৃত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টা। শোকাবহ এই দিনটি স্মরণে সাড়া দেশে বিএনপি কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করলেও পালিত হয়নি নাজিরপুর উপজেলা বিএনপি অফিসে কোন কার্যক্রম।

নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. মিজানুর রহমান দুলাল বলেন, আমরা আজকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ টি ইউনিয়নের ৯ টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। মূল বিষয়টি হল, নাজিরপুর থানার ওসি আমাদের বিএনপি অফিসের তালা খুলতে দেয়নি। তাই অফিসে কোন কার্যক্রম করতে পারি না।

এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, এবিষয়ে আমার সাথে বিএনপি নেতাকর্মীদের কোন কথাই হয়নি।
নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন মাঝি বলেন,কেন্দ্রীয় ভাবে দলীয় নানা কর্মসূচীর আদেশ থাকলেও তা পালিত হয় না বিএনপি অফিস প্রায়ই থাকে তালাবন্ধ। ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে শাহাদাত বার্ষিকী পালান করার আদেশ থাকলেও তা পালন করা হয়নি এমনকি বিএনপি অফিসে দলীয় পতাকা, জাতীয় পতাকা, কালো পতাকা ও উত্তোলন করা হয়নি।    

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন