ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা প্রকট তাদের এ বিষয়ে সরকার অবগত আছে : শিক্ষা উপমন্ত্রী


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৬:২

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়নে সফল হয় না, সফল হয় শিক্ষকদের মান অনুযায়ী। পুরান ঢাকায় আবাসন খরচ গুলশান বনানীর চেয়ে বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা প্রকট । তাদের একটি দাবি আছে, এ বিষয়ে সরকার অবগত আছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান আপনারা কর্মমুখী শিক্ষা ও দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণ গ্ৰহণ করেন। জাতির পিতা আমাদের মাঠে নামতে এবং দক্ষতা অর্জন করতে বলেছেন। আমরা কামনা করি শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণা থেকে  মুক্তি পাক।

মঙ্গলবার (৩০ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।শিক্ষা উপমন্ত্রী বলেন, নোবেল শান্তি পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকা ও রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সাথে গাঁট বেঁধেছেন ড. ইউনুস। বিএনপি-জামায়াত জোট বাইডেন প্রশাসনে তদবিরকারক (লবিস্ট) নিয়োগ দিয়েছে, এমনকি ইউরোপ ইউনিয়নেও। তাদেরকে পথ দেখাচ্ছেন এবং এদের তদবিরকে ভিত্তি দিচ্ছে তিনি। ড. ইউনুস অনেক জায়গায় বলেছেন, জীবনের শেষে এসেও তিনি প্রতিশোধ নেবেন। এই প্রেক্ষিতেই বিদেশীরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অতি উৎসাহী হয়ে ওঠেছে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। প্রবন্ধটির উপর আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। 

এসময় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,বঙ্গবন্ধু কতটা শান্তি প্রিয় ছিলেন সেটি তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্জাতিক অনৈতিক চাপ সম্পর্কে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান 
সরকারকে আরো একবার সুযোগ দিতে হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো: আবুল হোসেন, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা।

এর পূর্বে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জবি উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। শহীদ মিনার চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবটি উদযাপন করা হয়।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত