ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কৃষকরা ধানের মত আমেরও ন্যায্যমূল্য পাবে: খাদ্যমন্ত্রী


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৩ বিকাল ৬:৭

 খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘কৃষকরা এদেশের প্রাণ। আম কিংবাধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।’

আজ মঙ্গলবার (৩০ মে) সাপাহারে গোডাউন পাড়া আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, বোরোতে বাম্পার ফলন হয়েছে এবং আমেও বাম্পারফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। আশা করি আমেও নায্যমূল্য পাবেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চানউল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাদের খরারপুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এখন দেশীয় ফলের প্রচুর সরবারহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয়হবে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় ফলের পুষ্টিমানও বেশি। বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশেযাচ্ছে। আম চাষীরা লাভবান হচ্ছে। আম রপ্তানিতে বড় বাধা বিদেশীরা জানতে চায় আম নিরাপদ কিনা? আমরা সনদ দেখাতেপারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদফতরের সার্টিফিকেট নিয়ে আরো বেশি আম রফতানি করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

সাপাহারের সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরীএবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।এরপর তিনি জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্বর উদ্বোধন করেন। 

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি