ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

এক মোটরসাইকেলে চারজন, ট্রাক্টরের ধাক্কায় নিহত ৩


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১২:২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাঠবোঝাই ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউপির অন্তর্গত কালুরহাট কাটহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের বাড়ি বোদা উপজেলায়। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে এক মোটরসাইকেলে চার আরোহী বোদা থেকে দেবীগঞ্জে যাচ্ছিলেন। দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পরে গুরুতর আহত দুজনকে দেবীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। পরে রংপুরে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার