সোনাগাজীতে ১০কেজি গাঁজাসহ দুইজন আটক
ফেনীর সোনাগাজীতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৩০মে) দিবাগত রাতে মঙ্গলকান্দি সাকিনস্থ কাজিরহাট রোডস্থ নতুন বাজার নামক স্থানে জাকারিয়া হুজুরের দোকানের সামনে রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী সিএনজি যোগে ১০ কেজি গাঁজা নিয়ে নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ এলাকার দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হলে তথায় উপস্থিত স্থানীয় লোকজন সহায়তা করতে যাইয়া মাদকদ্রব্য গাঁজা দেখিয়া সিএনজি ও গাঁজাসহ চালক ও অপরজনকে আটক করে পুলিশকে খবর দেয়।
সংবাদের ভিত্তিতে এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নরেশ দাস বর্তমান নাম আবদুর রহমান সুমন(৩৫) ও মোঃ জাকির হোসেন(৩০)কে ১০ কেজি গাঁজাসহ আটক করে। এসময় গাঁজা বহনকারী এজটি পুরাতন সিএনজি গাড়ীটি (অটোরিক্সা) জব্দ করা হয় আটককৃতদের মধ্যে নরেশ দাস ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার মৃত ধনন্জয় দাসের ছেলে ও জাকির হোসেন ফেনী সদর উপজেলার পূর্ব মধুপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied