মান্দায় ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত-১, আহত-৩
নওগাঁর মান্দায় ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী সানোয়ারা বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলা জেলার আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের মুনছের রহমানের স্ত্রী।
অপরদিকে আহতরা হলেন,অটো ভ্যানের চালক আব্দুল হোসেন (৪০) নিহতের মেয়ে ফেলো বেগম (৩২) নিহতের স্বাসী মুনছুর রহমান (৭০)। এদের মধ্যে ফেলো বেগমের অবস্থা আশাংখাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাঁকি দুই জন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউপির গোয়াল মান্দা সুইজগেট এলাকায়।
স্থানীয় সুত্রে জানাগেছে,জেলার রানীনগর উপজেলা থেকে ছেড়ে আসা ধান বোঝাই ট্রাক্টরটি ঘটনাস্থলে পৌঁছায়, এসময় মান্দা উপজেলা থেকে ছেড়ে আসা আত্রাই অভিমুখি অটো চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মাথা পিষ্ট হয়ে মারা যান এবং অটোতে থাকা যাত্রী ও চালকসহ ৩ জন গুরুত্বর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied