ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রফেসর ড. ইউসুফ আব্দুুল্লাহ “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ৩১-৫-২০২৩ বিকাল ৫:১

দেশ ও বিদেশে মার্কেটিং শিক্ষায় অসামান্য সুনাম অর্জন এবং অনন্য অবদান রাখায় সম্প্রতি কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড কানাডা’র এর পক্ষ থেকে, “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত হয়েছেন ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং এর অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ ব্যবসা প্রশাসন, মার্কেটিং শিক্ষা, শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক জগতের লব্ধ অভিজ্ঞতা সম্পন্ন একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি আধুনিক মার্কেটিং -এর জনক প্রফেসর ফিলিপ কটলারের সাথে বিগত ৪ বছর ধরে কটলার ইমপেক্ট এবং ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-এর গ্লোবাল এডভাইজার হিসেবে কাজ করে যাচ্ছেন।

৩০ বছর ধরে প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বাংলাদেশে আধুনিক মার্কেটিং সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় করার চেষ্টায় তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মডার্ন মার্কেটিং (বিআইএমএম) এর মাধ্যমে নিরলসভাবে কাজ করছেন। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-এর এডভাইজার হিসেবে, বাংলাদেশে এথিকাল মার্কেটিং, সাপ্লাই চেইন, সার্কুলার ইকোনমির মতো সমসাময়িক অনেক বিষয়ে তাঁর অবদান উল্লেখযোগ্য।

সূচনালগ্ন থেকে এই প্রথম পুরো বিশ্বে একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সম্মানজনক উপাধিটি প্রদান করা হয়েছে। এই দুর্লভ প্রাপ্তি প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ ও তাঁর অনুসারিদের আরও বেশি উদ্যোমী ও নিবেদিত করবে।

উল্লেখ্য, গত ২২মে, ২০২৩ ঢাকা শেরাটনের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত মডার্ন মার্কেটিং কনক্লেভে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সী, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড, কানাডার চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. ফাহিম কিবরিয়া এর উপস্থিতিতে সম্মানজনক উপাধিটি প্রদান করা হয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন