ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভুয়া পোস্ট ভাইরাল, আলোচনায় কুতুবদিয়া


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩১-৫-২০২৩ বিকাল ৬:৪

গত দুইদিন ধরে কক্সবাজারের কুতুবদিয়ায় দুইটি খবরকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। খবর দুইটির মধ্যে একটি হলো এবারের শিক্ষা জরিপে আবার শ্রেষ্ঠ কুতুবদিয়া, ৯৮% শিক্ষিত কুতুবদিয়া বাসী।

অনুসন্ধানে জানা যায়, বিগত ২০১৮ সালে মাঈন উদ্দিন দিদার নামের একজন শিক্ষক তাঁর ফেইসবুক পেইজে একটি পোস্ট করেছিলেন। ৩০ মে মঙ্গলবার সেটি কেউ একজন শেয়ার করেন। এরপর থেকেই কুতুবদিয়ার বাসিন্দারা পোস্টটি স্ক্রিনশট নিয়ে নিজেদের ফেইসবুক ওয়ালে শেয়ার করতে থাকেন। মুহুর্তের মধ্যে নিউজটি ভাইরাল হয়ে পড়ে। কিন্তু খুঁজ খবর নিয়ে এর কোন সত্যতা পাওয়া যায়নি। গুগলে কুতুবদিয়ার শিক্ষার হার কত? চার্চ করে দেখা যায়, ৭৭% সাক্ষরতার হার কুতুবদিয়ায়।

সচেতন মহল বলছেন, লোকমুখে প্রচলিত আছে কুতুবদিয়ার মানুষ শিক্ষিত। সেই থেকে শিক্ষিতের হার বাড়িয়ে গর্বিত হতে চায় তারা।উইকিপিডিয়াতেও দেখা যায় কুতুবদিয়ার সাক্ষরতার হার ৭৭%। কক্সবাজার জেলার সরকারি ওয়েব সাইটেও দেখা যায় কুতুবদিয়ার সাক্ষরতার হার ৭৭%।

১। https://bn.wikipedia.org/wiki/
২।https://kutubdia.coxsbazar.gov.bd/bn/
site/page/

অন্য যে ভুয়া খবরটি ভাইরাল হয়েছে তা হলো কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ,টি,এম নুরুল বশর চৌধুরীকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপির মনোগ্রাম সম্বলিত একটি প্যাডে সহ-দফতর সম্পাদক মনির হোসেনের নাম দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি বানিয়ে সেটি আগামীর কুতুবদিয়া নামের একটি ফেইসবুক পেইজ থেকে প্রথমে পোস্ট করা হয়। পরে সেখান থেকে পোস্টটি ডিলিট করে হয়। কিন্তু ততক্ষণে এটি ভাইরাল হয়ে যায়।

কক্সবাজার নিউজের বরাতে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে আদৌ এমন কোন নোটিশ কক্সবাজার জেলা বিএনপিকে দেয়া হয়নি।উপজেলার কয়েকজন বিএনপি নেতা, এটাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তারা মনে করেন এতে বরং নুরুল বশর চৌধুরীর লাভ হয়েছে।

কুতুবদিয়ার সাধারণ মানুষেরা জানিয়েছেন,  কুতুবদিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ ধারণ করেছে।এটি তারই একটি কারণ হতে পারে।

বিজ্ঞমহল বলেছেন, সত্য না জেনে কোন নিউজ শেয়ার করা, প্রচার করা শিক্ষিত মানুষের উচিত নয়। এগুলো মুর্খতার পরিচয় বহন করে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ