মানসিক ভারসাম্যহীন নারী মা হলেও পিতা হয়নি কেউ
খুলনার পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন নারী (৪২) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেও পিতা হয়নি কেউ। বুধবার(৩২মে)বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গড়ইখালী বাজারস্থ আটো ষ্টান্ডের রাস্তার পাশে এ মহিলা সন্তানের জন্ম দিলে কৌতুহলী মানুষ ভীড় জমান। তবে সন্তান প্রসব করি নারীর পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী ঘটনাটি গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু ইউএনও,ওসি ও সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তান জন্ম দেওয়ার পর মহিলা ইশারা ইঙ্গিতে বাচ্চার প্রতি টান থাকলে বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন।
এ অবস্থায় গড়ইখালীর বাসিন্দা সেলিম-তাছলিমা গাইন দম্পত্তি'র পুত্র সন্তান না থাকায় তারা দত্তক দাবি করে নব জাতক শিশুকে কোলে তুলে আনন্দে ভাসছেন। বিকেলে সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে ইউপি চেয়ারম্যানকে সাথে করে ভারসাম্যহীন মা ও নব জাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্ত্যবরত ডাক্তার রাকেশ মন্ডল পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, মায়ের সামান্য রক্ত শূন্যতা থাকলেও নবজাতক শিশু ও তার মা সুস্থ্য রয়েছে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, মা-শিশুর ঔষধপত্র ও খাদ্য খাবার সব কিছুই সরবরাহ করা হবে। কিন্তু এ পর্যন্ত গড়ইখালী ইউপি চেয়ারম্যানের অর্থায়ন ও সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,শিশুর ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোন পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেয়া যেতে পারে। তিনি আরোও বলেন, ভারসাম্যহীন মা কোন মহল্লা বা গ্রামে থাকলে সরকারী ভাতা বা সব সুযোগ দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied