ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

শ্রীপুরে ২'শত বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১১:৩১

মাগুরার শ্রীপুরে ২’শত বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছে। উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মণ্ডল ২০১৬ সালে আওয়ামীলীগে যোগদানের পর আজ ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকলেম জোয়ার্দারসহ শ্রীকোল গ্রামের ২’ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। বুধবার রাতে উপজেলার শ্রীকোল গ্রামে আবু সাইদ মণ্ডলের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চাঁদ আলী শেখ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার মণ্ডল, শ্রীকোল ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি নুরোল শেখ প্রমুখ।

আওয়ামীলীগে যোগদানের বিষয়ে আবু সাইদ মণ্ডল বলেন, আমি জেলা আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতার হাত ধরে ২০১৬ সালে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগের সাথে আছি। বাকিটা জীবনও আওয়ামীলীগের সাথে থাকবো। ২০১৬ সাল থেকে সবগুলো নির্বাচন আওয়ামীলীগের পক্ষেই কাজ করেছি। কিন্তু অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করেন। আমি তাদের সমালোচনার জবাব দিতেই আমি ও আমার দলের ২’শতাধিক নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করালাম। সেই সাথে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের পক্ষে কাজ করে যাবো।
আওয়ামীলীগে যোগদানের বিষয়ে মোকলেম জোয়ার্দার বলেন, এখন থেকে আমরা আওয়ামীলীগে যোগদান করলাম। এখন থেকে আমরা এক সাথে, এক মতে চলবো।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মোল্যা বলেন, আবু সাইদ মণ্ডল আগেও বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছিলেন। আজ আবারো আনুষ্ঠানিকভাবে তার সামাজিক দলের ২’শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করলো৷ আমি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রতিনিধি হিসেবে তাদের সাদরে গ্রহণ করলাম।

এমএসএম / এমএসএম

গৌরনদী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

জাতীয়তাবাদী দল বিএনপি যা বলে তা করে দেখায়- আলাউদ্দিন সরকার

ভূরুঙ্গামারীতে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ

পিতার পথেই দেশ গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ

রৌমারীতে ভিজিএফের চাল বিতরন

অনেকে গা ভাসিয়ে খাল-নদী দখল করলেও এখন ছেড়ে দিতেই হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী

কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন

সলঙ্গায় মাহাসড়কের পাশে তেল চোরসহ মাদকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় নদীর চরে জনগনের অর্থে নির্মান হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনার হাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

আমরা উন্নতি করব কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়ঃ সাকি