ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগে মাগুরা প্রথম


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১২:৭

গতকাল ৩১ মে ২০২৩ তারিখে খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ এর হাতে এই সাফল্যের জন্য সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিভাগীয় কমিশনার, খুলনা মো: জিল্লুর রহমান চৌধুরী।

উল্লেখযোগ্য বিষয় হলো, উপজেলা ভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের হালনাগাদ তথ্যে দেখা যায় যে, মাগুরা জেলার সব কয়টি উপজেলা খুলনা বিভাগের সব উপজেলা গুলোর মধ্যে শীর্ষ চারে অবস্থান করছে।চলতি মে মাসে মাগুরা জেলার জন্মনিবন্ধনের টার্গেট ছিল ১৮৮৬ টি। টার্গেটের বিপরীতে মাগুরার অর্জন ৪৭০১ টি, শতকরা হিসাবে যা ২৫৫% ।

অন্যদিকে, মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে চলতি মাসে টার্গেট ছিল ৪৮৫ টি। আর অর্জন ছিল ৮৫৬ টি অর্থাৎ প্রায় ১৭৮% । এমন ঈর্ষণীয় সাফল্যের কারণ হিসেবে জনবান্ধব, জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ বলেন , আমি গত বছরের ডিসেম্বরের ৮ তারিখে জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকেই জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করি যার ফলস্বরূপ আজকে মাগুরা জেলা খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে ।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক হিসাবে মাগুরার এই অর্জন আমাকে আনন্দিত করেছে। কিন্তু এই অর্জন আমার একার নয়। এর পেছনে অনেকেরই অক্লান্ত পরিশ্রম রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা, উপজেলা প্রশাসন, মাগুরা পৌরসভা, জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি মাগুরা জেলার জনসাধারণকে এই অর্জনের কৃতিত্ব বলে মনে করেন।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন ,এমন সাফল্যে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নাই। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান যাতে করে আগামী দিনগুলোতেও মাগুরা জেলার এই সাফল্য অব্যাহত থাকে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার