শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। নিহত সূর্য লাল (৫০) উপজেলার পূর্ব পরবাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজীপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটর সাইকেলযোগে বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সূর্য। যাত্রা পথে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে আসার পর হঠাৎ পথচারী এক শিশু তার মোটরসাইকেলের সামনে পড়ে যান। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোজখবর নিয়ে পরে জানানো হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন