ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে মাদ্রাসার জমি দানে জালিয়াতির অভিযোগ


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ৪:৪২

বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা বাইতুল আমান দাখিল মাদ্রাসার সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে মাদ্রাসাটির জমি দানে জালিয়াতির অভিযোগ উঠেছে।
এবিষয়ে অভিযোগকারি মোঃ বুদ্দুস শেখ ছিরুন জানান, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শালমারা বাইতুল আমান দাখিল মাদ্রাসার সভাপতি হারুন অর রশিদ প্রকৃত পক্ষে সাড়ে ৪ শতাংশ জমির মালিক হলেও   ১৯৯৩ সালের ৪ জুলাই  ২০ শতাংশ ভূয়া জমির দান পত্র করেন এবং ঐ দানপত্র দেখিয়ে ২০০৪ সালে মাদ্রাটি এমপিও ভূক্ত হয়। দাখিল মাদ্রাটির জন্য ৭৫ শতাংশ জমি থাকার কথা থাকলেও নামে মাত্র কিছু জমি ছাড়া বাকী ভূয়া কাগজ পত্র তৈরী করে মাদ্রাসাটির সভাপতি ও চাপড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ হারুন বিভিন্ন ভাবে বানিজ্য করে আসলেও আজ পর্যন্ত জমির সঠিক তদন্ত হয়নি। এ বিষয়ে  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে জানতে শালমারা বাইতুল আমান দাখিল মাদ্রাসার সভাপতি হারুন অর রশিদ এর সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে। অতি দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত