ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারক আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-৬-২০২৩ রাত ৮:১৪
লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে ভুয়া কবিরাজ সেজেঁ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজন প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। আটক কৃত প্রতারকরা নিজেদের জিনের বাদশা হিসেবে পরিচয় দিতো। বৃহস্পতিবার( ১ জুন) দুপুরে সদর উপজেলার ঢাকনাই এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশের হাতে আটক জিনের বাদশা খ্যাত প্রতারক খায়রুজ্জামান সদর উপজেলার  খুনিয়াগাছ কালমাটি আনন্দ বাজারে সামসুল হাকের ছেলে। অপর প্রতারক একই এলাকার এরশাদ হোসেনের ছেলে এলমান হোসেন।
 
পুলিশসূত্র জানায়, হারাটী গ্রামের সামিউল ইসলামের মেয়েকে জীন আচড় করে বলে রোল উঠে।সামিউলের মেয়ের উপর আচর করা জিনকে তাড়ানোর কথা বলে দুই প্রতারক কৌশলে প্রথমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৩ লাখ টাকা দাবি করলে ভুয়া কবিরাজী সন্দেহ হয় সামিউলের।পরে বিষয়টি নিয়ে লালমনিরহাট সদর থানায় জানালে পুলিশ দুই প্রতারককে আটক করে।
 
প্রতারণার শিকার সামিউল ইসলাম জানান, তার মেয়ে অসুস্থ। অনেক চিকিসা করিয়েও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় কবিরাজি পরামর্শ নিয়েছেন তিনি। প্রতারকরা তার আবেককে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে পাচ লক্ষ টাকা নিয়েছে।ফের তিন লক্ষ টাকা দাবি করেছে। মেয়ের অবস্থা পরিবর্তন না হওয়া এবং আশপাশের সচেতনদের পরামর্শে এবং বিভিন্ন ভাবে খোজ নিয়ে ভুয়া কবিরাজ বলে সন্দেহ হওয়ায় থানায় যোগাযোগ ও অভিযোগ করেন তিনি । পরে দুই প্রতারককে আটক করে পুলিশ।
 
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, আটক প্রতারকরা কৌশলে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ঢাকনাই এলাকার সামিউল ইসলাম অভিযোগের ভিত্তিতে তার বাড়ী থেকে প্রতারণা করার সরঞ্জামসহ প্রতারকদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার