লালমনিরহাটে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টা, যুবক আটক
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টা। রেদোয়ান ইসলাম নাহিদ(১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১ জুন) দুপুরে ওই স্কুলছাত্রীর পরিবার আদিতমারী থানায় ৪জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আটক রেদোয়ান ইসলাম নাহিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি মাষ্টারপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। অন্য অভিযুক্তরা হলেন, একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে সাকিল(১৮), তার বন্ধু একই গ্রামের শিমুল ও রাসেল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কালমাটি মাষ্টারপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে সাকিল পাশ্ববর্তি আদিতমারী উপজেলার ভাদাই দক্ষিণ পাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। স্কুল যাওয়া আসার পথে প্রায় ওই স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করে আসছিল সাকিল। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ভাবে জানানো হলেও আচরন পরিবর্তন করেনি সাকিল।
বুধবার (৩১ মে) রাত ৯টার দিকে পাশে চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। এ সময় বাড়ির গেটে ওৎপেঁতে থাকা সাকিল এবং তার বন্ধু নাহিদ, শিমুল ও রাসেল মুখ চেপে ধরে জোর করে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে সবাই মিলে ধর্ষণের চেষ্টা করে। এরই মাঝে মেয়ের খবর না পেয়ে খুজতে বের হন ওই ছাত্রীর মা। বিষয়টি বুঝতে পেয়ে মেয়েটিকে ছেড়ে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হন নাহিদ।
পরে শরীরের অসংখ্য কামড় ও আঘাতের চিহ্ণসহ রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে পরিবার। রাতেই খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ নির্যাতিত স্কুলছাত্রীকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয়রা আটক নাহিদকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবার বৃহস্পতিবার(১ জুন) দুপুরে সাকিল ও আটক নাহিদসহ ৪জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied