ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় সাংবাদিককে হত্যা চেষ্টার অভিযোগ


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ২-৬-২০২৩ দুপুর ১১:৩০

নড়াইলের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে  দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিনসহ তার  সন্ত্রাসী বাহিনী দৈনিক আই  বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং খুলনার দৈনিক প্রবাহ পত্রিকার  লোহাগড়া উপজেলা  প্রতিনিধি সাংবাদিক আজিজুরকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ।

বৃহস্পতিবার ১ জুন লোহাগাড়া উপজেলার সামনে দুপুরে পূর্বে সংবাদ প্রকাশের জেরে পূর্ব সত্রুতায়  ৮ নং দিঘলিয়া  ইউনিয়নের চেয়ারম্যান বোরহান নিজে ও তার সন্ত্রাসি বাহিনীর হকিস্টিক দিয়ে সাংবাদিক আজিজুরকে হত্যা চেষ্টা চালায় বলে আজিজুর জানায়।  এসময় তার নির্দেশে লোহার রড দিয়ে ১৫ থেকে ২০  জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে সাংবাদিক  আজিজুর বিশ্বাসকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। 

উপস্থিত সাংবাদিক ও  স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। সাংবাদিক আজিজুর বিশ্বাস মারাত্বক জখম অবস্থায়  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে সৈয়দ বোরহানউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আজিজুর আমার সাথে বাজে ব্যবহার করেছে তাই আমার লোকজন তাকে মেরেছে। 

এ ব্যাপারে লোহাগড়া   সাংবাদিক সমাজ বলেন, আইনের উর্ধ্বে কেউই না, সঠিক তদন্ত করে অপরাধী যেই হোক না কেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন , এ ঘটনাটি আমি শুনেছি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ