ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে পুলিশের অভিযানে ১১ জুয়াড়ী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৬-২০২৩ দুপুর ২:৪

মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের অভিযানে ১১ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জুন ) বিজ্ঞ আদালতের মাধ্যমে আটক জুয়াড়ীদের  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং  তদন্ত ওসি  হুমায়ুন কবীরের নেতৃত্বে  থানার একদল পুলিশ বৃহস্পতিবার (১ জুন ) বিকেলে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর এলাকার বিল্লাল মিয়ার ডেকোরেটার্স দোকানে অভিযান চালিয়ে ১১ জুয়াড়ীকে গ্রেফতার করে।  এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৪ হাজার ১ শ ৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম বাছিরপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৪০), একই গ্রামের মৃত চরিত্র বিশ্বাসের ছেলে শিশুরাম বিশ্বাস (৩২), মৃত বসন্ত দাসের পুত্র শ্যামল দাস (২৮), আবু তাহেরের ছেলে মোঃ শামীম মিয়া (৩৮), আব্দুল জলিলের ছেলে শাকিল আহমদ (২২), ধনু মিয়ার পুত্র আব্দুল কাদির জিলানী (২০), পূর্ব বাছিরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (৩০), শিমুলতলা গ্রামের আনফর আলীর ছেলে সুমন মিয়া (৩৪), কালনীগড় গ্রামের শফিক উদ্দীনের ছেলে মোঃ ফারুক উদ্দিন (৩৬), মৃত অভিনাশ দাসের ছেলে বিকাশ দাস (৩০), মৃত বাবুল দাসের ছেলে রুবেল দাস (২৬)।

আলাপকালে মামলার এসআই মোঃ ফরহাদ মিয়া জানান, এ ব্যাপারে থানায় ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (২ জুন ) বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মোশাররফ হোসেন ১১ জুয়াড়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়াড়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার