বুড়িমারী স্থলবন্দরে হয়রানী ও বিঘ্নতা নিরসনে ব্যবসায়ীদের সভা
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে ব্যবসা পরিচালনায় নানা ধরণের বিঘ্নতা রোধে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের উদ্যোগে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যায় ৩ ঘন্টাব্যাপী পাটগ্রাম উপজেলার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে এ সভা করা হয়।
এতে সকল হয়রানী প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী আমীর হামজা, আসাদুজ্জামান, রেজোয়ান হোসেন, এ.এস.এম নিয়াজ নাহিদ, আবু সাঈদ প্রমুখ।
সভায় ব্যবসায়ীরা দাবি করেন, স্থলবন্দরটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। ওই সময় ব্যবসায়ী কম থাকায় কাস্টমস্ শুল্ক স্টেশনের এলাকা তিন কিলোমিটার নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠার সময় হতে পাথরের গাড়ি যথানিয়মে যাচাই শেষে ও যাবতীয় শুল্ক কর পরিশোধ করে আমদানিকারকেরা পাথর সমূহ কাস্টমস্ এলাকার বাইরে ব্যক্তিগত নির্ধারিত স্থানে নিয়ে যেত। গত রোববার (২৮ মে) কাস্টমস্ কর্তৃপক্ষ তিন কিলোমিটারের বাইরে পাথর নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে ও ১৮-২০ জন ভারতীয় ট্রাক চালকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। সভায় ব্যবসায়ীরা আরও বলেন, এ স্থলবন্দরের তিনটি ওজন স্কেলের দুইটি সবসময় অচল হয়ে পড়ে থাকে। অন্যটিতে ওজন সঠিক হয়না। দেশের বেনাপোল স্থলবন্দর ও শুল্ক স্টেশন ২৪ ঘন্টা চালু থাকে। বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন রাত ১০ টা পর্যন্ত চালু রাখার সরকারি নির্দেশ থাকলেও কাস্টমের কর্মকর্তারা সন্ধা ৭ টা পর্যন্ত এ স্টেশন চালু রাখেন।
ব্যবসায়ীদের না জানিয়ে সকাল সন্ধা নিয়ম জারি করে এতে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ অন্যান্য ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। কাস্টমস্ এলাকা বৃদ্ধি ও এসব হয়রানি নিরসনে আগামী রোববার আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা রংপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে যাবেন বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’