ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নাগরপুর অঞ্চলকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় জরুরী ভিত্তিতে কাজ শুরু করবো : উপমন্ত্রী একেএম শামীম


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২-৬-২০২৩ রাত ১১:৩৩
 টাঙ্গাইলের নাগরপুর অঞ্চলকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় আগামী বছরের মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জরুরী ভিত্তিতে যা যা করা দরকার সেই কাজ অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। শুক্রবার (২ জুন) উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনির্ধারিত এক পথ সভায় সম্প্রতি যমুনা নদীর ভাঙন নিয়ে এসব মন্তব্য করেন তিনি। এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। 
 
যমুনা নদীর ভাঙন থেকে নাগরপুর অঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়ে উপ-মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্মকতা নিয়ে নাগরপুর উপজেলা পরিষদে বসেছিলাম। সেখানে তাৎক্ষণিক ভাবে এই উপজেলাকে আগামী বছরকে সামনে রেখে জরুরী ভিত্তিতে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য যে যে কাজ দ্রুত করা দরকার আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, সেগুলো কাজ শুরু করবো। চৌহালী থেকে মানিকগঞ্জ পর্যন্ত নদীটা দেখলাম মরা। সেটাকে কিভাবে ড্রেজিং করে গতিপথ স্বাভাবিক রাখা যায় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু সেটা আমাদের কাছে বলেছে। আমরা চেষ্টা করবো পদক্ষেপ নিতে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের সব দিক থেকে উন্নয়ন হয়।
 
একই প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, মাননীয় উপ-মন্ত্রী আমাদের সাথে আছেন। তিনি আমাদের নিজে আশ্বস্ত করেছেন । ইনশা'আল্লাহ চৌহালী থেকে মানিকগঞ্জ পর্যন্ত যমুনা নদীর যে অংশ ভাঙন হচ্ছে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপমন্ত্রী মহোদয় নিজে এসেছেন।
 
এ সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল এমপি সহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং নাগরপুর উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ।
 
প্রসঙ্গত, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় সরকারি সফরে এসেছিলেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। এই সফরের কর্মসূচীর অংশ হিসেবে তিনি চৌহালী খাষপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত যমুনা নদীর ভাঙন রোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় ৭৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

‎কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে চলমান লোডশেডিং পরীক্ষার্থীদের দুর্ভোগ

সন্ধ্যা ৭টার পর অভিযান অভয়নগরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি বন্ধ

আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

তালায় ধানের বাম্পার ফলন তবুও দুশ্চিন্তায় কৃষক

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মনোহরগঞ্জে এলপিজির সংকট - দ্বিগুণ দামে বিক্রি

মুকসুদপুর এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা

ধুনটে মউশিক শিক্ষক সমন্বয় সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত