কুলাউড়ায় পুলিশের অভিযানে ২শ ৫০ পিস ইয়াবাসহ আটক ২
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কুলাউড়া পৌরসভার পরীনগর গ্রামের মৃত এম সামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন বাবলু (৩৮) এবং উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিঙ্গুর গ্রামের অসিত কুমার দাশের ছেলে অমিত কুমার দাস (৩০)। আটক দুই ইয়াবা ব্যবসায়ী কে শনিবার (৩ জুন ) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুলাউড়া থানার এসআই অপু কুমার দাশগুপ্ত সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া পৌরসভার পরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন বাবলুকে আটক করেন। এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কুলাউড়া থানার অন্য এক অভিযানে ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে অমিত কুমার দাশ নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। শুক্রবার রাতে এসআই আনোয়ার মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর এলাকার মিশন টু সিরাজনগর চা বাগান গামী রাস্তার সামনে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied