রায়গঞ্জে অগ্নিকান্ডে মালামালসহ দোকান পুড়ে ছাই
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকান্ডে মালামালসহ একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শনিবার ভোর রাত ৪ টার দিকে পৌর সভার ধানগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শনিবার দিবাগত রাত ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে শাকিল স্টোর নামে দোকানটির সকল মালামাল পুড়ে যায়।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা আশিকুর রহমান জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied